ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

প্রেমের সপ্তাহের প্রথম দিন, আজ রোজ-ডে 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি : উইমেননিউজ২৪.কম

ছবি : উইমেননিউজ২৪.কম

আজ রোজ ডে। ভ্যালেন্টাইনস সপ্তাহ অর্থাৎ প্রেমের সপ্তাহের প্রথম দিন। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্য দিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয়। সুতরাং ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের আমেজ শুরু হয়ে গেলো আজ থেকেই।

ফুল কার না ভালো লাগে। যে কোন উৎসবের সবচেয়ে ভালো উপহার ফুল। প্রিয়জনের মন ভালো করতেও ফুলের নেই কোন বিকল্প। আর সেটা যদি হয় গোলাপ তাহলে তো আর কোন কথাই থাকে না। একটি গোলাপ উপহারেই ফিরিয়ে আনতে পারে প্রিয়জনের মুখের হাসি। তাই উপহার হিসেবে অন্যান্য ফুলের উপরেই গোলাপের অবস্থান।

তবে গোলাপের রঙের সঙ্গে বদলে যায় এর ভাষা ও আবেদন।লাল, হলুদ, সাদা, গোলাপি ইত্যাদি বিভিন্ন রঙের গোলাপের রয়েছে ভিন্ন ভিন্ন মানে। এজন্য রোজ ডে তে গোলাপ উপহার দেওয়া উচিৎ বুঝে শুনে।

যেমন-লাল গোলাপকে ধরা হয় সৌন্দর্য ও ভালবাসার প্রতীক হিসেবে। গোলাপি গোলাপ ভালবাসা, কৃতজ্ঞতা ও  স্বীকৃতির প্রতীক। কাউকে মিস করলে মনের ভাষা বোঝাতে পাঠানো হয় সাদা গোলাপ। আবেগ, উৎসাহ ও উদ্দীপনার প্রতীক কমলা গোলাপ। এছাড়া হলুদ গোলাপ ব্যবহার করা হয় আনন্দ ও সুস্বাস্থ্য বোঝাতে।

ভালোবাসার প্রতীক যেহেতু লাল গোলাপ আবার ভালোবাসা দিবসের সপ্তাহ শুরু গোলাপ দিবস দিয়ে তাই এই সাতদিন লাল গোলাপের চাহিদা থাকবে সবচেয়ে বেশি। 

আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহের শুরু হলেও এরপর ৮ ফেব্রুয়ারি রয়েছে প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে এবং ১৩ ফেব্রুয়ারি কিস ডে। সবশেষে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে দিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহের সমাপ্তি।